ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৫:০১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৫:০১:৩০ অপরাহ্ন
রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। তবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কোনো বিদ্যালয় ছিল না।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, শূন্য পাসের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে বিদ্যালয় রয়েছে। সোমবার (১০আগষ্ট) সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন। শূন্য পাসের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এছাড়া মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এই বিদ্যালয়টিতেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই বিদ্যালয়ের পাসের হারও শূন্য।
এদিকে স্থানীয় শিক্ষানুরাগী সচেতন মহল এসব স্কুলের এমপিও স্থগিতের দাবি করেছেন।তারা বলেন, এই ডিজিটাল যুগেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূণ্য হতে পারে এটা কল্পনাও করা যায় না। তাদের এমপিও স্থগিত করা হলে অন্যরা সতর্ক হবেন।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, এ মুহূর্তে তাদের কোন নোটিশ দিচ্ছি না। তবে দুই একদিনের মধ্যে তাদের একটা নোটিশ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪