ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮

পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৫:২২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৫:২২:০৭ অপরাহ্ন
পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা লামিনে ইয়ামাল। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন নিয়মিতই আলোচনায়। এবার বার্সেলোনায় প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন স্প্যানিশ এই উইঙ্গার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল যে বাড়িটি কিনতে আগ্রহী, সেটিতে একসময় বসবাস করতেন বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ও তাঁর সাবেক সঙ্গী, পপ তারকা শাকিরা।

পিকে ও শাকিরার সম্পর্কের শুরু ২০১০ সালে। ২০১২ সালে নির্মিত ওই বাড়িতে ২০২২ সালে বিচ্ছেদের আগপর্যন্ত একসঙ্গে বসবাস করেন তাঁরা। বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত সম্পত্তিটিতে রয়েছে মূল বাড়িসহ মোট তিনটি ভবন। বিলাসবহুল এই বাড়িতে আছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক খোলা চত্বর এবং একটি রেকর্ডিং স্টুডিও।

বাড়িটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০০ কোটি টাকা। পরে তিনটি ভবনের একটি বিক্রি হয়ে যাওয়ায় সম্পত্তিটির দাম কমে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

‘এল পাইস’ জানিয়েছে, বর্তমানে বাড়িটি কেনার বিষয়ে আগ্রহী ইয়ামাল। তবে সম্পত্তিটি নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সংস্কার ও পরিবর্তন করতে চান তিনি। এজন্য বাড়ির মূল দামের পাশাপাশি অতিরিক্ত অর্থও ব্যয় করার পরিকল্পনা রয়েছে তাঁর।

ইয়ামালের এমন বিলাসবহুল সম্পত্তি কেনার সামর্থ্যের পেছনে রয়েছে তাঁর বিপুল আয়। কয়েক মাস আগে বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী, বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন এই তরুণ তারকা। ছয় বছর চুক্তির পুরো মেয়াদে শুধু বেতন থেকেই তাঁর আয় হতে পারে প্রায় ১৮ কোটি ইউরো।

এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বড় অঙ্কের অর্থ আয় করছেন ইয়ামাল। ‘ফোর্বস’-এর হিসাব অনুযায়ী, সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো হতে পারে।

এই বিপুল আয়ের কারণে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নেওয়ার পথে রয়েছেন ইয়ামাল। ওই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো বিশ্বসেরা তারকারা।

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসা ইয়ামালের জীবনে বিলাসিতার ছোঁয়াও যে দ্রুত বাড়ছে, পিকে-শাকিরার সাবেক এই বাড়ি কেনার আগ্রহ তারই আরেকটি বড় উদাহরণ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪