ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি, আতঙ্ক কসবায় বিজিবির অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ নড়াইলে স্থায়ী জলাবদ্ধতায় নষ্ট আউশ ধান, কৃষকের ক্ষতি কয়েক কোটি টাকা বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা, নিহত ৩ দেশে ফিরলে সাকিব-হাসিনাকে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার দেওয়া হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৯ মোটরসাইকেল মোহনগঞ্জে হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা, কিশোরের মৃত্যু সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৪:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৪:১১:০২ অপরাহ্ন
আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা কারখানায় আগুনে ১৬জন নিহতদের মধ্যে শুধুমাত্র নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা রয়েছে ১১জন। রোববার বিকেলে এঘটনার পর এদিন সন্ধানাগাদ এখবর ছড়িয়ে পরলে উপজেলার গ্রামে গ্রামে শুরু হয় শোকের মাতম। এক সাথে এতোগুলো প্রাণ ঝড়ে যাওয়ায় শোকে স্তব্ধ হয়ে পরেছে পুরো উপজেলা। ঘটনার খবর পেয়ে রাত থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়ী বাড়ী গিয়ে শান্তনা দেয়াসহ পরিবারের খোঁজ খবর নিচ্ছেন।
নিহতরা হলেন,আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের গোফ্ফার প্রামানিকের দুই ছেলে মোহন ও সুমন,একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল ও বজলুর রহমানের ছেলে কলিমউদ্দীন,ডুবাই গ্রামের বাদল তালুকদারের ছেলে সোহেল রানা ওরফে সুমন,একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ,মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামনিকের ছেলে মিনহাজ প্রামানিক,পারকাসুন্দা গ্রামের তমেজ সরদারের ছেলে জলিল সরদার,মাধবপুর গ্রামের মুজনু সরদারের ছেলে মজিদুল সরদার সজিব,উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে ফরিদ উদ্দীন এবং সাধনগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আত্রাই উপজেলার মোট ১৩জন নিহতের খবর জানালেও পরে নাম-ঠিকানা যাচাই অন্তে ১১জন নিহতের খবর নিশ্চিত করেন।
সোমবার সরেজমিনে গন্ডগোহালী গ্রামে গিয়ে দেখা যায়,এই গ্রামের মোট চার জন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে লোকজন এবং নিহতদের সজনরা ছুটে এসে পরিবারের লোকজনকে শান্তনা দিচ্ছেন। সেখানে বার বার নিহতদের বাবা মা ও সজনরা কান্নায় ভেঙ্গে পরে নানান বিলাপ করছেন।
নিহত রুবেলের বাবা সাইদুর রহমান জানান,রুবেল মাত্র কয়েক মাস আগেই ছুটি শেষে সৌদি চলে যান। এরই মধ্যে গত ১৪দিন আগে আয়েশা জান্নাতি নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। রুবেল তার একমাত্র মেয়েকে শুধু মোবাইলে দেখে বার বার বুকে জড়াতে বাড়ীতে আসার কথা বলছিলেন। কিছু দিন পরেই তার বাড়ীতে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ছেলেটা চলে গেলো। মেয়েকে আর বুকে জড়াতে পারলনা। নিহত মোহন ও সুমনের বাবা গোফ্ফার প্রামানিক বলেন,যখন কারখানায় আগুন ধরেছে তখন ছেলেরা শেষ বারের মতো আমাদের সাথে কথা বলতে বার বার ইমু/হোয়াটসআপে ফোন করেছিলেন। কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ না থাকায় নেট পায়নি। ফলে সরাসরি কথা হয়নি। তবে ভয়েচ মেসেজে তারা আকুতি করে বলেছে তোমরা আমাদের জন্য দোয়া করো। তোমাদের সাথে হয়তো আর কথা হবেনা। কারখানায় আগুন ধরেছে,দরজা খোলা যাচ্ছেনা। হয়তো আমরা সবাই মারা যাবো একথা বলেই কান্নায় জ্ঞান হারিয়ে ফেলছেন বাবা গোফ্ফার। তিনি আরো বলেন,আমি আর ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধি। মোহন আর সুমনের আয়ের উপর নির্ভর করে আমাদের সংসার চলত। সংসারে -^চ্ছলতা ফেরাতে গত ৮বছর আগে বড় ছেলে মোহনকে সৌদি পাঠিয়েছিলাম। এরপর সুমনকে গত ২বছর আগে মোহনের কাছে পাঠিয়েছি। তারা বলেছে গ্রামে বাসা নির্মান করেন। বাসার কাজ শেষ হলে দুই ভাই একসাথে এসে বিয়ে করবো। সেই লক্ষে গত বুধবার বাসা নির্মানের জন্য ভিত্তিস্থাপন করে কাজ শুরু করা হয়। কিন্তু রোববার সন্ধায় এক খবরে যেনো সব -^প্ন শেষ হয়ে গেলো।
মধ্যবোয়ালীয়া গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন,গত ৮বছর আগে ছেলেকে বিদেশ পাঠাই। সেখানে যাবার পর সড়ক দূর্ঘটায় পা ভেঙ্গে যায়। ফলে দির্ঘদিন কাজ করতে পারেনি। কিছু দিন হলো কাজ করা শুরু করেছে। এরই মধ্যে -^প্ন পুরে শেষ হয়ে গেলো।
ডুবাই গ্রামের নিহত সোহেল রানা ওরফে সুমনের বোন সুবর্ণা আক্তার বলেন,আমরা এক ভাই এক বোন। বাবার শেষ সম্বল দেড়বিঘা জমি এবং মায়ের সখের গহনা বিক্রি করে ভাইকে বিদেশ পাঠানো হয়েছে। এর কিছু দিন পরেই বাবা মারা গেছেন। গত দেড় বছর আগে ভাই বিদেশ থেকে এসে বিয়ে করে। বর্তমানে তার ৮মাসের পুত্র সন্তান রয়েছে। এখন কিভাবে সংসার চলবে আর এই সংসার কে দেখা শোনা করবে তা নিয়ে হতাশায় পরেছেন।
তবে নিহতদের সজনরাা দ্রুত তাদের সন্তানদের মরদেহ ফিরে পেতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ১১জন নিহতের খবর নিশ্চিত করে বলেন,খরব পাওয়ার সাথে সাথে রাত থেকেই বাড়ী বাড়ী গিয়ে শান্তনা দেয়াসহ খোঁজ খবর নেয়া হচ্ছে। আপাতত নিহতদের প্রতি পরিবারে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া সরকারীভাবে আরো প্রতি পরিবারকে ৩লাখ টাকা করে দেয়ার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং আরো অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা করতে চেষ্টা করছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪