ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়াইলে স্থায়ী জলাবদ্ধতায় নষ্ট আউশ ধান, কৃষকের ক্ষতি কয়েক কোটি টাকা বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা, নিহত ৩ দেশে ফিরলে সাকিব-হাসিনাকে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার দেওয়া হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা, দ্রুত সমাধানের আশা টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্বে ইরফান শুক্কুর, স্কোয়াডে সাব্বির-শামীম বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৯ মোটরসাইকেল মোহনগঞ্জে হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা, কিশোরের মৃত্যু সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেলের আঘাতে বৃদ্ধ নিহত; কবজি বিচ্ছিন্ন পাথরের নিচে লুকিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, ট্রাকসহ জব্দ নেত্রকোনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক নিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম

জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেলের আঘাতে বৃদ্ধ নিহত; কবজি বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৪:২৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৪:২৮:০৬ অপরাহ্ন
জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেলের আঘাতে বৃদ্ধ নিহত; কবজি বিচ্ছিন্ন জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেলের আঘাতে বৃদ্ধ নিহত; কবজি বিচ্ছিন্ন

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে অন্তত দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ককটেলের আঘাতে মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় রিপন মোল্লা (৪০) নামে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে স্থানীয় মোশারফ চৌকিদার ও আজাহার চৌকিদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় রেজাউল সিকদার-সমর্থিত এসকেনদার সরদার, আতাউর মাঝি, আমির মাঝি ও ওয়াসিম মোল্লার পক্ষের সঙ্গে তমিজ খাঁ-সমর্থিত বাবুল মোল্লা ও লাবলু মোল্লার পক্ষের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেল ব্যবহার করে। প্রতিপক্ষকে লক্ষ্য করে অন্তত দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় হামি মোল্লার ছেলে রিপন মোল্লার হাতে ককটেল বিস্ফোরিত হলে তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে ককটেলের আঘাতে গুরুতর আহত মান্নান সরদারকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত আরও অন্তত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ওমর ফারুক জানান, ককটেল বিস্ফোরণে গুরুতর আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, সংঘর্ষে একজন নিহত এবং একজনের হাত বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গত দুই দিন ধরে জাজিরা থানা পুলিশের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সচেতন করেছিলেন। এরপরও অনাকাঙ্ক্ষিত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪