ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পানির স্রোতে ভেসে গেল একই পরিবারের ৯জন

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১০:১১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১০:১১:৫৭ অপরাহ্ন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পানির স্রোতে ভেসে গেল একই পরিবারের ৯জন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পানির স্রোতে ভেসে গেল একই পরিবারের ৯জন
সোয়াট নদীর ধারে পিকনিক করতে গিয়েছিল ১৮ জনের একটি দল। অগভীর এবং জল কম থাকায় অনেকেই নদীর মাঝ বরাবর হেঁটে চলে যান। যে দলটি পিকনিক করতে গিয়েছিল, তাঁদের মধ্যে কয়েক জন নদীতে নামেন। ছবি তোলেন। কেউ কেউ আবার নদীর মাঝ বরাবর হেঁটেও চলে গিয়েছিলেন। কিন্তু তাঁদের সেই আনন্দের মুহূর্ত যে ভয়ঙ্কর হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। আর তার জেরেই বড় দুর্ঘটনার শিকার হতে হল।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সোয়াট নদী। সেই নদীর ধারে ১৮ জনের দলটি পিকনিক করছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন নদীর মাঝে থাকা উঁচু পাথরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। আচমকাই নদীর জল বাড়তে শুরু করে। তখনও তাঁরা বুঝতে পারেননি যে মুহূর্তের মধ্যে সেই জল খরস্রোতে পরিণত হয়ে যাবে। জল বাড়তে থাকার সঙ্গে সঙ্গে স্রোতও বাড়তে থাকে। ফলে নদীর মাঝে ওই পাথরে আটকে পড়েন ন’জন।

পানি ক্রমশ বাড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন পাথরের উপরে দাঁড়িয়ে থাকা ন’জন। জলের ধারায় দ্রুত পাথরটিও ডুবতে শুরু করে। টাল সামলাতে না পেরে ন’জনই জলের তোড়ে ভেসে যান। ওই দলে শিশু এবং মহিলাও ছিল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল