ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি, আতঙ্ক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৮:২৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৮:২৪:৫০ অপরাহ্ন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১ প্রবাসী শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, আত্রাইয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নিহত ১১ প্রবাসীর পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের সন্তান তথা আমাদের প্রবাসী ভাইদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সর্বদা এই শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আরও সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলোকে ভবিষ্যতে আরও যেসব সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করা সম্ভব, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের দুঃখ-কষ্ট ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ইউএনও।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক