ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২

এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৬:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৬:০৭:৪৪ অপরাহ্ন
এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান

এসএসসি পরীক্ষার ফলাফলে সবাইকে তাক লাগিয়ে উপজেলার সেরা হয়েছেন সুমাইয়া জাহান। সে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ ১ হাজার ১৭৩ নম্বর পেয়েছে সে। পরীক্ষার আগে যাঁকে নিয়ে তেমন আলোচনা বা প্রত্যাশা ছিল না, সেই সুমাইয়াই শেষ পর্যন্ত উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সুমাইয়া চাঁচকৈড় মধ্যমপাড়া (তাড়াশিয়া পাড়া) মহল্লার বাসিন্দা। তার বাবা জুমির উদ্দিন ঢাকার বেসরকারি চাকরিজীবী এবং মা শাহনাজ পারভীন গৃহিণী। সুমাইয়ার উপজেলা সেরা হওয়ার বিষয়টি তাকে আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছে। সহপাঠী ও স্থানীয়দের প্রশংসায় ভাসছে সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, আলোচনার চেয়ে ফলাফলই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়, সুমাইয়া ভালো রেজাল্ট করে তা দেখিয়ে দিয়েছে। সুমাইয়ার যমজ ভাই শাহনেওয়াজ উদ্দিন সজীবও পেয়েছেন জিপিএ-৪.৮৯। দুই সন্তানের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা।

সুমাইয়া জাহান জানায়, সে প্রতিদিন ৮-১০ ঘন্টা পড়াশোনা করতো। ভবিষ্যতে সরকারি বড় কর্মকর্তা হতে চায়। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবার ও এলাকার জন্য গর্ব বয়ে আনবেন-এমনটাই প্রত্যাশা তার।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক