ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৭:১১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৭:২৭:৫৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জের ধরে সজীব ইসলাম মারুফ (২৮) নামের এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরবোবা নদীর ধার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

আহত সজীব ইসলাম মারুফ মহানগরীর বোয়ালিয়া থানাধীন খরবোবা নদীর ধার এলাকার আব্দুল হালিমের ছেলে এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।

হামলার বিষয়ে আহত সজীবের ভাই ও বোয়ালিয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল আহমেদ আলী অভিযোগ করে বলেন, "পূর্ব শত্রুতার জের ধরে আজ দুপুরে আওয়ামী দোসর জিয়ারুল ও তার বাহিনী আমার ভাই মারুফকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমাদের এই নদীরধার এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এখনও গোপনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।"

এখন পর্যন্ত কোন মামলা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন তো চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। চিকিৎসা শেষে মামলা করব।

জানতে চাইলে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারি বলেন, এমন একটি ঘটনা মুঠোফোনে শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে ২ পক্ষের কাউকেই পাওয়া যায় নি।
এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মাসুমা মুস্তারি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক