ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ১১:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ১১:৫২:২৬ অপরাহ্ন
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি
সারাদেশের শিল্পী, সাহিত্যিক ও কবিদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর মাধ্যমে রাজধানী ঢাকা থেকে দেশের যেকোনো প্রান্তের শিল্পীদের কাজ ও পরিচয় সম্পর্কে সহজেই জানা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

বুধবার (১২ আগস্ট) বিকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সাংস্কৃতিককর্মী, সাংস্কৃতিক সংগঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়া অপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতির বিকাশ জরুরি। এ লক্ষ্যে যাত্রাপালাকে আধুনিক অপেরার আদলে গড়ে তোলা এবং নাটক ও পুতুলনাচকে নতুন আঙ্গিকে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদেশের সঙ্গে বাংলাদেশের ৪২টি দেশের সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এসব চুক্তির মাধ্যমে স্থানীয় শিল্পীদের আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

শিল্পকলা একাডেমির বাজেট প্রসঙ্গে শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, একাডেমির মোট ১০৪ কোটি টাকার বাজেটের মধ্যে ৭২ কোটি টাকা বেতন খাতে ব্যয় হয়। ফলে জেলা পর্যায়ে বড় ধরনের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কিছুটা অর্থনৈতিক সংকট রয়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও গুণী শিল্পীদের যথাযথ সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত দুই বছর শিল্পকলা পদক ও সম্মাননা প্রদান কার্যক্রম বন্ধ ছিল। চলতি বছর প্রতিটি জেলায় যোগ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের শিল্পকলা পদক ও সম্মাননা দেওয়া হবে। ইতোমধ্যে নওগাঁয় এ কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহীতেও দ্রুত কমিটি গঠন করে যোগ্য ব্যক্তিদের পুরস্কৃত করা হবে।

প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, জেলা পর্যায়ে উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ে পরিচালক নিয়োগের মাধ্যমে শিল্পকলা একাডেমির প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইন ও প্রবিধানমালা সংস্কারের কাজ চলছে।

এ সময় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন সংস্কার এবং উইপোকা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দেন মহাপরিচালক।

শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, আমি নিজেকে মূলত একজন কবি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পরে অনুষ্ঠানের শেষে তিনি তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

মতবিনিময় সভায় জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল, নৃত্য পরিচালক হাসিব পান্না, রাজশাহী মহানগর জাসদের সদস্য সচিব মোঃ সেলিম রেজাসহ জেলার সাংস্কৃতিককর্মী, সাংস্কৃতিক সংগঠক, লেখক, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক