ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০১:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০১:৩৭:২৬ অপরাহ্ন
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে। তসলিমের দোকান থেকে ৭টি ইয়াবা ও মাদক বিক্রির ৯১ হাজার টাকা এবং নিলয়ের কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় দুটি এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে হাজরাপুকুর নিউ কলোনি এলাকায় শ্যামলী বেগম (৪৪) ও রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। শ্যামলীর বাড়ি থেকে ১৮টি ইয়াবা ও ২২ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাহুল দীর্ঘদিন ধরে শ্যামলীর সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিল।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে পবা থানা পুলিশ হাটগোদাগাড়ী বাজারে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রনি (৩৮)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ছয়টি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা উদ্ধার করা হয়।

রাত ৮টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার (৩৮)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ