ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০২:২৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০২:২৩:২২ অপরাহ্ন
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন শ্বেতা তিওয়ারী। গত কয়েক দিনে বার বার আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। কখনও প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর মন্তব্য, কখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বার বার শিরোনামে এসেছেন তিনি। এরই মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ‘কসৌটি জ়িন্দেগি কি’ খ্যাত অভিনেত্রী। খবর,

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা গুরুতর বলেই নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রার্থনা করেছেন।

এ দিকে, আগামী ১৩ অগস্ট থেকে প্রাইম ভিডিয়োয় শুরু হতে চলেছে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজ়ন। কর্ণ জোহরের সঞ্চালনায় এই রিয়্যালিটি শোয়ে ২১ জন প্রতিযোগীর মধ্যে রয়েছেন শ্বেতাও। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে সংশয়। অনুষ্ঠানে শ্বেতা আদৌ যোগ দিতে পারবেন কি না, তা নিয়েই উদ্বেগে অনুরাগীরা।

অনুষ্ঠানের একটি প্রচার ভিডিয়োয় ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে শ্বেতাকে। অভিনেত্রী সেখানে স্পষ্ট জানান, তিনি নাকি অনায়াসেই স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনা শুরু হয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে।

শ্বেতার এই মন্তব্যের কয়েক দিন আগেই তাঁর প্রাক্তন স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছিল। সেখানে শ্বেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাজা। রাজার দাবি, তাঁদের দাম্পত্যে থাকাকালীন শ্বেতার একাধিক সম্পর্ক ছিল। এমনকি, অভিনেতা সিজ়ান খানের সঙ্গে শ্বেতা সম্পর্কে ছিলেন, এই অভিযোগও করেন তিনি। রাজা জানান, এত বছর ধরে তিনি বিষয়গুলি নিয়ে নীরব ছিলেন। অথচ এই সময়ের মধ্যে তাঁকেই বার বার নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে।

এক দিকে প্রাক্তন স্বামীর বিস্ফোরক মন্তব্য, অন্য দিকে নতুন রিয়্যালিটি শো ঘিরে আগ্রহ, সব মিলিয়ে শ্বেতাকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তার মধ্যেই অভিনেত্রীর ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর অনুরাগীদের চিন্তা বাড়িয়েছে।ল

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ