ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৪:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৪:৫৯:১১ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ  মাদক কারবারী গ্রেফতার ৭ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ সাতজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, বুধবার রাতভর চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

তিনি জানায়, বুধবার রাতে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯১ হাজার টাকাসহ মো. তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয়কে (২১) গ্রেফতার করা হয়। তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা এবং রাজশাহীর সিএমএম আদালতে একটি নন-জিআর মামলা বিচারাধীন রয়েছে।

একই দিন দুপুরে হাজরাপুকুর নিউ কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১৩০ টাকাসহ মোসাঃ শ্যামলী বেগম (৪৪) এবং তার সহযোগী রাহুল ইসলাম ওরফে মুন্নাকে (২৫) গ্রেফতার করা হয়।

এদিকে, বুধবার সন্ধ্যায় পবা থানার হাটগোদাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডল ও ৩ পিস ইয়াবাসহ মাইনুল ইসলাম রনি (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পবা থানায় পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

একই রাতে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহানকে (২০) গ্রেফতার করে পুলিশ। এর আগে ১১ আগস্ট রাতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল সাত্তারকে (৩৮) গ্রেফতার করা হয়।

অন্যদিকে, নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে মোঃ ইসতিয়াক আহম্মেদকে (২৬) গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া, রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন বলে জানিয়েছেন আরএমপি’র মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ