ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৫:১৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৫:১৭:২৮ অপরাহ্ন
চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels)-এর একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন সংলগ্ন ঝিলিম বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে  পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 


তিনি জানায়, উদ্ধারকৃত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে বাসটি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৫টার দিকে বাসটি পুনরায় নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা ৬টার দিকে বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় মালিকের নিজস্ব গ্যারেজের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়।

পরদিন বুধবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে বাসটির বদলি সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন গ্যারেজে গিয়ে বাসটি না দেখে বিষয়টি মালিককে জানান। এরপর মালিক ও গ্যারেজের কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান না পেয়ে ধারণা করেন, ১০ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাসটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করলে বুধবার (১২ আগস্ট) পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯ ধারায় শাহমখদুম থানার মামলা নং-০৯ রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তা ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাসটি শাহমখদুম থানা হেফাজতে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাসটি কীভাবে চুরি হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ