ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ
নওগাঁর আত্রাইয়ে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ৫১৫টি মসজিদে বিতরণ করা হয়েছে মেহগনি, কাঁঠাল, জাম, পেয়ারা ও জলপাইসহ পাঁচ প্রজাতির মোট ১ হাজার ৩০টি বৃক্ষের চারা।
 
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ৫১৫টি মসজিদের প্রতিনিধিদের হাতে দুইটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
 
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মসজিদের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হলে পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষও উপকৃত হবেন। তিনি রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে মসজিদ কমিটি এবং স্থানীয়দের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
 
ইউএনওর বক্তব্যের পর আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে আত্রাইয়ের প্রতিটি মসজিদ প্রাঙ্গণ আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।
 
দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু বলেন, প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৫১৫টি মসজিদের প্রতিটিতে দুইটি করে মোট ১ হাজার ৩০টি চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে মেহগনি, কাঁঠাল, জাম, পেয়ারা ও জলপাই প্রজাতির চারা রয়েছে। মসজিদ প্রাঙ্গণে এসব গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও মনোরম হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।v

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি