ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৭:০৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৭:০৫:১৫ অপরাহ্ন
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে চামোলির বিষ্ণুগড়- পিপলকোটির নির্মাণাধীন সুড়ঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। হঠাৎ পানি ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং এখনও আটকা পড়ে আছেন ৩ শ্রমিক। সুড়ঙ্গের ভেতরে ছিলেন প্রায় ২৮ জন শ্রমিক। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্প। টিএইচডিসি ইন্ডিয়ার উদ্যোগে নির্মাণাধীন এই প্রকল্পেরই একটি সুড়ঙ্গে ধস নামে। প্রাথমিকভাবে জানা গেছে, সুড়ঙ্গের ভেতরে প্রবল স্রোতে ভূমিধসের জেরেই এই বিপত্তি ঘটে। এর ফলে একটি অংশ ধসে পড়ে এবং শ্রমিকরা ভেতরে আটকে পড়েন। ঘটনার পর থেকেই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

ধ্বংসস্তূপ সরিয়ে এখনও আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া শ্রমিকদের সন্ধান করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার আপডেট নিচ্ছেন বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের অবস্থা স্থিতিশীল। আমি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও জানিয়েছি যে, তাদের এলাকার বাসিন্দারা, যারা এই ঘটনায় আহত, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়কের সঙ্গেও কথা বলেছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার