ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

সামিরা খান মাহির দুই সিরিজ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৭:১৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৭:১৩:১৭ অপরাহ্ন
সামিরা খান মাহির দুই সিরিজ ছবি: সংগৃহীত
ছোটপর্দার ব্যস্ততম অভিনয়শিল্পীদের একজন সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি দুটি মিনি সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ শিরোনামের সিরিজ দুটিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। খুব শিগগির ‘সিনেমাওয়ালা’-এর ইউটিউব চ্যানেলে সিরিজ দুটি মুক্তি পাবে।

‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। পারিবারিক গল্পের এই সিরিজে সামিরা খান মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ।

অন্যদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। চলতি বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে নির্মিত মিনি সিরিজ ‘চেনা অচেনা’ দর্শকদের প্রশংসা পেয়েছিল। এবার নতুন এই সিরিজে সামিরা খান মাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। তবে এতে আর কারা অভিনয় করেছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরিজটির অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ দুটি সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সামিরা খান মাহি। তিনি বলেন, “সিরিজ দুটি মূলত পারিবারিক গল্প নিয়ে তৈরি। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে। গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। আশা করছি, মুক্তির পর দর্শকদের ভালো লাগবে।”

সিরিজ দুটির গল্প ও চরিত্রে ভিন্নতা থাকায় দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সামিরা খান মাহি। এখন অপেক্ষা ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ মুক্তির।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার