ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫০:০৪ অপরাহ্ন
আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল জলিল চকলেট।
 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর নেতৃত্ব, সাহস ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিঁনি বারবার প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনা আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
 
আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল জলিল চকলেট বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সামনে থেকে বিএনপিকে নেতৃত্বে দিয়েছেন। বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন তবুও তিঁনি অন্যায়ের সাথে আপোষ করেননি। আমরাও কোন অন্যায় , অপকর্ম, দূর্নীতির সাথে আপোষ করবোনা।বর্তমানে আমাদের দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। জনগণের পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি