ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫৭:৫১ অপরাহ্ন
পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান
পরিচ্ছন্ন ও সুন্দর পুঠিয়া গড়ার প্রত্যয়ে রাজশাহীর পুঠিয়া পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন করেন।

আয়োজকেরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে গেলে পুঠিয়াকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

পৌর প্রশাসক শিবু দাশ বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়। নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উদ্যোগ থাকবে।

এদিকে পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী ও স্থানীয় যুবকদের ধন্যবাদ জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এই উদ্যোগ এক দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত কার্যক্রমে রূপ নেবে এবং পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি