ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৭:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৭:৩৭:১১ অপরাহ্ন
মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা
গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় অটোরিকশাচালক স্বামী রুহুল আমিনকে (৩৮) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে কুমারভিটা গ্রামে তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন একই ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে। কুমারভিটা গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থেকে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিরা হলেন— নিহত রুহুল আমিনের শ্বশুর রফিক (৫৫), স্ত্রী হালিমা খাতুন (৩৫), শ্যালক শাহজাহান (২৭), চাচাশ্বশুর তাজউদ্দীন (৫০) ও তার মেয়ে রিমি (১৬)।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, রুহুল আমিন শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকার কারণে স্ত্রী হালিমা খাতুনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তার ঝগড়া হতো। হালিমা খাতুন একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায়ই তার সামনে স্ত্রীকে মুঠোফোনে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা যেত। এ নিয়ে শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শ্বশুর রফিক, স্ত্রী হালিমা খাতুন ও শ্যালক শাহজাহানসহ স্বজনেরা রুহুল আমিনকে মারধর করেন।

তাদের অভিযোগ, রুহুল আমিনের শিশুকন্যা আফরিন বাবার চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেও অভিযুক্তরা মারধর চালিয়ে যেতে থাকেন। পরে রুহুল আমিন মারা গেছেন বুঝতে পেরে রাতেই মরদেহ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোটবোন ফাতেমা খাতুনের দাবি, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ বাড়ির পাশের জঙ্গলে রেখে দেওয়া হয়।

বড়ভাই লিটন বলেন, স্থানীয় একটি এনজিও থেকে রুহুল আমিন এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তার চাচা শ্বশুরের ছেলে ওই ঋণের জামিনদার ছিলেন। ঋণের আরও ১৪ হাজার টাকা বকেয়া ছিল। এনজিওর কর্মীরা জামিনদারের বাড়িতে গিয়ে প্রায়ই কিস্তির টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে রুহুল আমিন ও তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ এবং কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে বিরোধের জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে নিহতের শ্যালক শাহজাহানের স্ত্রী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শুক্রবার রাতে তিনি ও তার স্বামী বাড়িতে ছিলেন না। তারা ওই রাতে তার বাবার বাড়িতে ছিলেন। রুহুল আমিনকে কারা মারধর করেছে, তা তিনি বলতে পারবেন না। তার স্বামী বাড়িতে না থাকলেও পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নিহতের শিশুকন্যার বক্তব্যের ভিত্তিতে নিহতের শ্বশুর, স্ত্রী, শ্যালক, চাচা শ্বশুর এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি