ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৫২:২১ অপরাহ্ন
ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে
ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে ফের ট্যাংকারে অপরিশোধিত তেল তোলার কার্যক্রম শুরু হয়েছে। জুলাইয়ের শেষের পর শুক্রবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো দ্বীপটির একটি জেটিতে ইরানি ট্যাংকারকে তেল তুলতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।

ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) খার্গ দ্বীপের আজারপাদ জেটি থেকে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তুলেছে।

এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ইরানের অন্যান্য তেল টার্মিনাল থেকেও ট্যাংকারে তেল তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে দেশটির বর্তমান তেল উৎপাদন প্রায় পরিশোধনাগারগুলোর কার্যক্রম বা অভ্যন্তরীণ ব্যবহারের সমপর্যায়ে রয়েছে।

এ পরিস্থিতিতে ইরানের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছে ট্যাংকারট্র্যাকার্স।

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ। দেশটির অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই দ্বীপের টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ফলে দীর্ঘ বিরতির পর সেখানে আবারও ট্যাংকারে তেল তোলার ঘটনা ইরানের তেল রপ্তানি কার্যক্রম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

তবে দেশটির মোট তেল উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা এবং রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্য থাকায় সামনের দিনগুলোতে ইরান কতটা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি