ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১১:২৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১১:২৮:২৯ অপরাহ্ন
মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী
মাস্তুল ফাউন্ডেশন সারা দেশে নিরবচ্ছিন্নভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির মানবিক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে মাস্তুল ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজোর মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির সেবা শুধু টিউবওয়েল কিংবা সেলাই মেশিন বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠানটির মানবিক কার্যক্রম রয়েছে। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশন খাদ্য, ওষুধ ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নগরীর প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল বিতরণ কার্যক্রম সময়োপযোগী। তিনি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সঙ্গে উপকরণগুলো বিতরণের আহ্বান জানান।

নিজের স্মৃতিচারণ করে মোঃ মিজানুর রহমান মিনু বলেন, কারাগারে থাকাকালে তিনি পানির কষ্ট অনুভব করেছেন। সেই অভিজ্ঞতা থেকে মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তিনি সবসময় সচেষ্ট।

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, সৎ, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি রাজশাহীতে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সরকারি অনুমতি সাপেক্ষে নিজেও স্বেচ্ছাসেবক হিসেবে মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে গাজা উপত্যকায় মানবিক মিশনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে তিনি ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মোঃ ইফতিয়ার মাহমুদ বাবুসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সুবিধাভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল ও সেলাই মেশিন তুলে দেন ভূমিমন্ত্রী।

উল্লেখ্য, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি