ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শাহ মখদুমে আবারও সক্রিয় জুয়ার বোর্ড, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গোদাগাড়ীর মাদক কারবারীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:২৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:২৫:১৪ অপরাহ্ন
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই বোন হলো আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মো. ইউনুছের মেয়ে। তাদের বাবা কলাউজানের একটি হেফজখানায় চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা কলাউজান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম জানান, দুই বোন সাঁতার জানত না। শনিবার বাসার কাছের ওই পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ সময় দুই বোন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গিয়ে পানিতে দুই শিশুকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত

দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত