ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শাহ মখদুমে আবারও সক্রিয় জুয়ার বোর্ড, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গোদাগাড়ীর মাদক কারবারীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৮:০৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৮:০৮:০৪ অপরাহ্ন
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ভারতীয় মদ ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করেছে বিজিবি। 

রবিবার (১৬ আগস্ট) ভোররাতে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার বিকালে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, রবিবার ভোররাতে খানপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পাটক্ষেতের মধ্যে পরিত্যাক্ত  অবস্থায় পড়ে থাকা বস্তার মধ্যে থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

একই ভোরে বিদিরপুর বিওপির আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।

পরে ভোর সাড়ে ৪টায় শাহাপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স ও বাইসাইকেল রাজশাহী শুল্ক অফিস এবং ভারতীয় মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত

দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত