ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা, বন্দরে-বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:২২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:২২:৪০ অপরাহ্ন
কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা, বন্দরে-বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য ছবি: সংগৃহীত
দুই দিনের শাটডাউন প্রত্যাহারের পর আবারও কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। এতে দেশের স্থলবন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল হয়েছে আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম।

রোববার (২৯ জুন) রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
 
সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রফতানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে।  তবে টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কার আন্দোলন চলবে।
 
কর্মসূচি প্রত্যাহার করায় আবারও সচল হয়েছে দেশের স্থলবন্দরগুলো। কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। এতে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। 
 
সোমবার (৩০ জুন) সকাল থেকে কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেয়ায় ভারতের পেট্রাপোলের সঙ্গে স্বাভাবিক হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে।
 
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেয়ায় বন্দর দিয়ে আমদানি-রফতানি পুনরায় শুরু হয়েছে। দ্রুত সময়ে ব্যবসায়ীরা যাতে পণ্য খালাস নিতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
 
সোমবার সকাল থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কর্মকর্তারা শুল্ক স্টেশনের কাজ চালু করার সঙ্গে সঙ্গে বন্দরে আটকে থাকা আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা ও শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে।
 
এতে আমদানিকারক এবং সিআ্যন্ডএফ এজেন্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে বন্দরের ভিতরে পণ্য লোড-আনলোডের কাজও সচল হয়েছে।
 
তবে এখনো বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুরোপুরি শুরু হয়নি; সাধারণত দুপুর ১২টার পর থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে থাকে।
 
এর আগে শনিবার থেকে রোববার পর্যন্ত দুই দিনের শাটডাউনে স্থবির হয়ে পড়েছিল বেনাপোল বন্দরসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন। এতে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার