ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শাহ মখদুমে আবারও সক্রিয় জুয়ার বোর্ড, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গোদাগাড়ীর মাদক কারবারীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন

তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:১৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:১৯:২০ পূর্বাহ্ন
তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

জানা গেছে,রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন করা  হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাঈমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড, এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুব চৌধুরী প্রমূখ।

এ সময় মৎস অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিরদের মাঝে পুরস্কার তুলে দেন সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। 

এবছর মৎস্য পক্ষ সপ্তাহ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত

দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত