ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শাহ মখদুমে আবারও সক্রিয় জুয়ার বোর্ড, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গোদাগাড়ীর মাদক কারবারীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:২৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:২৬:২৪ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (১৬ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর ছয়ঘাটি, রাজাবাড়ী হাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিজের প্রধান কার্যালয়ের এমএন্ডটি টিম লিডার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ-আল মঈন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জোনের জোনাল ম্যানেজার তৌফাজ্জল হোসেন, রাজশাহী সাব-জোনের সাব জোনাল ম্যানেজার মামুনুর রশিদ, নাটোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম এবং নাটোর জোনের সাব জোনাল ম্যানেজার জাসুদ মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের মোড়াপাড়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার, উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ১৯৭৫ সাল থেকে আত্ম-কর্মসংস্থানমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে। নতুন এ ঋণ কার্যক্রমের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকার ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত

দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত