সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দেশীয় অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় জুয়ার সাইটে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২-এর দিকনির্দেশনায় গত ১৪ আগস্ট রাত পৌনে ১২টায় র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে। গ্রামের মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মোঃ কাওছার হাবীব (২৫) এবং একই এলাকার মো. সাজ্জাদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক