ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:৫৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:৫৪:০৯ অপরাহ্ন
গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল ছবি: সংগৃহীত
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উপ-প্রধান সুসান শালাবি।
 
তিনি বলেন, নিহতদের মধ্যে বিভিন্ন বিভাগের ফুটবলার এবং কর্মীরা রয়েছেন, যাদের বেশিরভাগই গাজায় নিহত হয়েছেন। এই সময়ে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ২৩ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।
 
শালাবি বলেন, নিহতদের মধ্যে ৪৩৭ জন ফুটবল খেলোয়াড়, যার মধ্যে পশ্চিম তীরের ১৫ জন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং গাজা প্রশাসনের সরবরাহ করা তথ্য ব্যবহার করে এই পরিসংখ্যান করা হয়েছে বলে জানান তিনি।
 
শালাবি বলেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরাইলি বোমা হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা থাকায় অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
 
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ এর বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া ২৫০ জন ইসরাইলিকে জিম্মিকে করে গাজায় নিয়ে গোষ্ঠীটি। জবাবে গত ২০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরাইলি গণহত্যায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ৫০০ ছাড়িয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার