ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা যুবকের, পিটিয়ে পুলিশে দিল জনতা উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ ফেলে পালালেন স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৭:২৬ অপরাহ্ন
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
 

ঢাকা, আগস্ট২০২৬: টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন-এর সহযোগিতায় মোট ৭৬৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪, ৬, ১০, ১১ ও ১৭-ই আগস্ট ২০২৬ তারিখে পাঁচ ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে “পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন অংশগ্রহণকারী চালকদের সামনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং তামাকের স্বাস্থ্যগত ক্ষতি বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় সংসদে পাসকৃত সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণে বাস, সিএনজি, লেগুনা ও টেম্পু চালকসহ অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব, তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি এবং বিদ্যমান আইনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা উল্লেখ করেন, চালক ও সহকারীদের ধূমপানের কারণে গণপরিবহনে যাত্রীরা—বিশেষ করে নারী ও শিশুরা—পরোক্ষ ধূমপানের শিকার হন, যা তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

প্রশিক্ষণে ভিডিওচিত্রের মাধ্যমে গণপরিবহনে ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং সংশ্লিষ্ট আইনি বাধ্যবাধকতা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। পাশাপাশি বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশন, নৌবন্দর এবং সরকারি বিভিন্ন অফিসসহ সকল পাবলিক প্লেস ও গণজমায়েত স্থানে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ—এ বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গণপরিবহনে ধূমপানমুক্ত নীতি কার্যকরভাবে বাস্তবায়ন এবং আচরণগত পরিবর্তন আনয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা আহ্ছানিয়া মিশন ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা