ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল

রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩৩:০০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩
রাজশাহী মহানগরীতে মাদকসেবীসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মো. মারুফ ইসলাম (১৯), সে বোয়ালিয়া থানাধীন গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়া পট্টি ট্রাক স্ট্যান্ড এলাকার বাসিন্দা, মো. মাসুদ রানা (২৪) সে মতিহার থানাধীন চরসাতবাড়িয়া এলাকার মো: ইউসুফের ছেলে, অপরদিকে মাদক সেবনকারী মো. শুভ (২৯) সে কাটাখালি থানাধীন আনোয়ার হোসেনের ছেলে।

 সোমবার রাতে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়া পট্টি ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উপশহর নিউমার্কেট এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত পৌনে ১২টার দিকে মতিহার থানা পুলিশ চরসাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো. ইউসুফের ছেলে মো. মাসুদ রানা (২৪)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত পৌনে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. শুভ (২৯)-কে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা