ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা
 
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের (ইউপি) চান্দোপাড়ায় মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস এবং মতবিনিময় সভা আয়োজন করা  হয়েছে। দেশের মসলা উৎপাদন বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যেই মূলত স্থানীয় কৃষকদের মসলা চাষে উদ্বুদ্ধ করতে এই সভার আয়োজন করা হয়।

 
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম প্রমুখ। 
 
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের চাষাবাদকৃত উন্নত জাতের মসলা ও আধুনিক প্রযুক্তি পরিদর্শন করেন। সভায় মসলা চাষের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ, উঠানে সবজি বাগান, পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি, রোপা আমন ধানে সঠিক সার প্রয়োগ এবং আধুনিক 'খামার অ্যাপস'-এর কার্যকর ব্যবহার নিয়ে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া হয়।
 
প্রধান অতিথি কৃষি সচিব মো. সেলিম খান বলেন, "কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।" অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরেন্দ্র অঞ্চলের উপযোগী পানি ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারে জোর দেন। মাঠ দিবসে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগের প্রতিনিধি এবং শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা