ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ

পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:১০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:১০:০৮ অপরাহ্ন
পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা
রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে এবার বৈদ্যুতিক আলো ও মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুঠিয়া পৌরসভার অর্থায়নে যাত্রী ছাউনিতে বৈদ্যুতিক লাইন, বাল্ব ও মোবাইল চার্জিং পোর্ট স্থাপন করা হয়। উদ্যোগটি বাস্তবায়ন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুঠিয়া বাসস্ট্যান্ড হয়ে যাওয়া সড়কটি দেশের বিভিন্ন জেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন দূর-দূরান্তের অনেক যাত্রী এ পথে চলাচল করেন। তাঁদের অনেকেই বাসের অপেক্ষায় যাত্রী ছাউনিতে সময় কাটান।

এত দিন সন্ধ্যা ও রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি জরুরি প্রয়োজনে মুঠোফোনের চার্জ শেষ হয়ে গেলেও তাৎক্ষণিক চার্জ দেওয়ার সুযোগ ছিল না। নতুন এ ব্যবস্থায় দুটি সমস্যারই সমাধান হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

স্থানীয় কয়েকজন যাত্রী বলেন, যাত্রী ছাউনিতে আলো ও মোবাইল চার্জের ব্যবস্থা খুবই প্রয়োজনীয় ছিল। বিশেষ করে রাতে নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীদের জন্য এটি উপকারী হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, যাত্রীদের সুবিধার জন্য এ ধরনের জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা