ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:৩৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:৩৭:১৩ অপরাহ্ন
সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
রাজশাহীর মতিহার থানার বিনোদপুর আমজাদের মোড় এলাকায় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত যুবকের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মো. জিহাদ (২২), তিনি রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার পাটিতপাড়া এলাকায়। বর্তমানে তিনি বিনোদপুর আমজাদের মোড় এলাকার জালাল উদ্দিনের একটি মেসে থাকেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার আমজাদের মোড় এলাকায় কয়েকজন বহিরাগত যুবক জিহাদকে সাইকেল চুরির সন্দেহে তুলে নিয়ে যান। পরে তাঁকে মারধর করা হলে তিনি আহত হন। একপর্যায়ে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রোববার রাতে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে জিহাদ নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জিহাদকে কারা, কী কারণে এবং ঠিক কোথা থেকে তুলে নিয়ে মারধর করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে তাঁর বিরুদ্ধে ওঠা সাইকেল চুরির অভিযোগেরও কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নজরদারিতে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা