ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৫:১০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৫:১০:০১ অপরাহ্ন
কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহত বাংলাদেশিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
স্থানীয় পুলিশের বরাতে মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী।
 
খবর পাওয়ার পরপরই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।
 
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
 
এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
 
মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এরইমধ্যে বাংলাদেশ উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।
 
ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা