ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:২৬:৩৯ অপরাহ্ন
ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে ওঠানোর সময় বিপাকে পড়েন নারী চালক। পরে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলতে সহায়তায় এগিয়ে আসেন একজন পুরুষ চালক।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ দিন ফ্লাইওভারে ওঠার সময় কিছুটা বিড়ম্বনায় পড়েন বাসটির চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন। পরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা দীর্ঘ যানজটের সৃষ্টি এড়াতে একজন পুরুষ চালকের সহযোগিতা নেওয়া হয়। তার সহায়তায় বাসটি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।  এবং তিনি বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন। 

এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা যায়। 

এ ঘটনায় সাময়িক সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই ব্যতিক্রমী এই উদ্যোগ দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।

তবে উদ্বোধনের পরদিনই যাত্রীসংকটে পড়েছে ‘পিংক বাস’। রাজধানীতে গন্তব্যের পথে বের হওয়া অনেক নারীই জানেন না পিংক বাসের রুট।

মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন।

দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন মাত্র দুজন যাত্রী। এরপর সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি।

একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেরও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। বাসে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ