ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হায়দরাবাদে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:০২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:০২:৫৭ অপরাহ্ন
হায়দরাবাদে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩০ জুন) সকালে সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি কেমিক্যালসের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি হয়। এছাড়া অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
 
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, একটি বড়সড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গেই আকাশে উঠতে দেখা যায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ।
 
জানা গেছে, একটি রাসায়নিক রিঅ্যাক্টরের ভেতরেই এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। বহু শ্রমিক প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল। উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দরাবাদ প্রশাসন এবং তেলঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।
 
কেন এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনো রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশ এবং ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।
 
সিগাচি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং বিপজ্জনক রাসায়নিক ব্যবহারে নিয়মের তোয়াক্কা না করাই এই ঘটনার প্রধান কারণ।
 
এদিকে বিস্ফোরণে হতাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি দ্রুত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দেন। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করতে বলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী