ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বউ নিয়ে দুই ভাইয়ের থানার সামনে হাতাহাতি বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাসিকের বিদায় সংবর্ধনা ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে পাচার করা অর্থ ফেরত আনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৩৯:৫২ অপরাহ্ন
মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা মেয়েকে একা পেয়ে নিজের ‘পরিচয় ভুলে যান বাবা
বগুড়ার শেরপুরে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক (জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আব্দুল খালেক আদালতে উপস্থিত ছিলেন। তিনি শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে আব্দুল খালেক নিজ মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে মেয়েকে হত্যার হুমকি দেন বাবা। এরপর থেকে শিশুটির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তার সৎ মা। বাড়ির কাজ করতে অনীহা দেখানোয় তিনি শিশুটিকে মারধর করেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে বাবার ধর্ষণের কথা জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে সৎমা উল্টো শিশুটির ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন।

পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি বিষয়টি তার দুই সহপাঠীকে জানায়। তাদের মাধ্যমে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে তারা থানায় অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা ও আসামির দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিচার শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আব্দুল খালেককে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর