ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি: রাণীশংকৈলে বিএনপির আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৫৭:৩৩ অপরাহ্ন
১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন একসময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন। তবে প্রেমের সম্পর্কে তিক্ত ও মানসিক নির্যাতনের অভিজ্ঞতার পর এখন আর মা হওয়ার ইচ্ছাই নেই বলে জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত এই অভিনেত্রী।

ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন অনুপমা। তিনি জানান, প্রায় দুই বছর একটি সম্পর্কে ছিলেন এবং এ সময় প্রেমিকের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হন। যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

অনুপমার ভাষ্য, সম্পর্কের সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তিনি নারী হওয়ার জন্যও লজ্জাবোধ করতেন। অভিনেত্রী হওয়া, আত্মবিশ্বাসী হওয়া কিংবা নিজের স্বাভাবিক শারীরিক বিষয় নিয়েও তাকে অপরাধবোধে ভুগতে হতো।

উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রেমিকের কোনো ভুল নিয়ে প্রশ্ন তুললেই সেটিকে তার পিরিয়ড বা পিএমএসের সঙ্গে যুক্ত করা হতো। ফলে ধীরে ধীরে তিনি নিজের অনুভূতি ও প্রতিক্রিয়াকেই ভুল মনে করতে শুরু করেন।

একসময় ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখলেও সেই সম্পর্কের অভিজ্ঞতার পর তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছে। অনুপমা বলেন, এখন তিনি সন্তানই চান না। সম্পর্কের সেই সময়ে একজন নারী হওয়া এবং নিজের অর্জনগুলো নিয়েও তার খারাপ লাগত।

নিজের এই অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন অনুপমা। অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ান-এর একটি ইনস্টাগ্রাম রিল দেখার পর তিনি নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পান বলেও জানান।

ওই কঠিন সময়ে তার উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল। অনুপমার মনে হতো, তিনি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।

প্রেমিকের নাম প্রকাশ না করলেও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, দক্ষিণী অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে সম্পর্কে ছিলেন অনুপমা। তবে এ বিষয়ে অনুপমা বা ধ্রুবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়া অনুপমা পরমেশ্বরন ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। এরপর দক্ষিণী সিনেমার বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮