ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া!

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:০৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:০৩:৫৫ অপরাহ্ন
রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া!
বিতর্ক ও সামাজিক ট্রলিং যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ নিজের অতীত অভিজ্ঞতা ও সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে ফের আলোচনায় এসেছেন রিয়া।

শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। রিয়া বলেন, বাস্তব জীবনেই তাকে অনেক সময় বিশ্বাসঘাতক বা খুনি হিসেবে দেখানো হয়েছে। তাই অনুষ্ঠানের খেলায় স্বেচ্ছায় এমন চরিত্রে অভিনয় করতে চান না তিনি।

রিয়ার দাবি, তাকে নিয়ে অতীতে ব্যাপকভাবে ট্রল ও মিম তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষদের একজন সম্ভবত তিনি। তবে এসব অভিজ্ঞতা তাকে ভেঙে না দিয়ে বরং নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে অব্যাহতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

‘দ্য ট্রেইটরস’-এর ওই পর্বে শেষ পর্যন্ত ভোটাভুটিতে টিকে যান রিয়া। তবে বাদ পড়েন পারুল গুলাটি। পুরনো বিতর্ক পেছনে ফেলে আবারও বিনোদন জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন রিয়া। তবে তার সাম্প্রতিক বক্তব্য থেকেই স্পষ্ট, অতীতের বিতর্ক ও সামাজিক ট্রলিংয়ের অভিজ্ঞতা এখনও তার মনে গভীর ছাপ রেখে গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮