ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে?

তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:৩৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:৩৪:৩৭ অপরাহ্ন
তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান
রাজশাহীর তানোর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন দীর্ঘদিনের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা
মাহমুদুল হাসান।তার গ্রামের বাড়ি  তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট 
থানার বড়গাচ্ছী এলাকায়। তবে তাঁর বেড়ে ওঠা রাজশাহী বিভাগীয় শহরে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তিনি আনুষ্ঠানিকভাবে তানোর থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে পুলিশ বিভাগে নিজের অবস্থান তৈরি করেছেন মাহমুদুল হাসান।তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
চাকরিজীবনে তিনি রাজশাহী জেলা পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তানোর থানার সাবেক ওসি এসএম মাসুদ পারভেজের স্থলাভিষিক্ত হয়েছেন মাহমুদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তানোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।এবিষয়ে মুঠোফোনে এ প্রতিবেদককে নতুন ওসি মাহমুদুল হাসান বলেন, “তানোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।এক্ষেত্রে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।”থানা সূত্রে জানা গেছে, নতুন ওসি যোগদানের আগে তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, এর আগে গত ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ পুলিশের সাতজন সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ জন পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জারি করা ওই প্রজ্ঞাপনের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।
প্রজ্ঞাপনে তানোর থানার তৎকালীন ওসি এসএম মাসুদ পারভেজের নামও ছিল। তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে নতুন ওসি মাহমুদুল হাসানের যোগদানের মধ্য দিয়ে তানোর থানায় নিয়মিত অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। তাঁর অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে তানোরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও জোরদার হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮