ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে?

বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:৪৪:৪৬ অপরাহ্ন
বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাস দিয়ে নৌকায় নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার আসামিরা হলেন—ট্রলার মাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিম (২৫)। তারা উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের মিঝি বাড়ির ইসমাইল মিজির ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঘনার চরে সয়াবিন আনা-নেওয়ার সময় ট্রলার মাঝি আবদুর রহমানের সঙ্গে তার পরিচয় হয় এবং মোবাইল ফোনে কথাবার্তা হতো। একপর্যায়ে আবদুর রহমান তাকে বিয়ের আশ্বাস দিয়ে কয়েকদিন ধরে নদীতে ঘোরার প্রস্তাব দেন।

গত সোমবার (১৭ আগস্ট) রাতে বিয়ের আশ্বাসে তাকে মেঘনার চরে নিয়ে যাওয়া হয়। পরে নৌকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে আটক করে স্থানীয় ইউপি সদস্য হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ের কথা বলায় আবদুর রহমান ও তার ভাই মহিম ওই নারীকে লাঠি দিয়ে মারধর করে আহত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে আহত অবস্থায় ওই নারীকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে বিচার না পেয়ে বুধবার দুপুরে তিনি ধর্ষণ ও মারধরের অভিযোগে থানায় মামলা করেন। একই দিন বিকেলে সদর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে তিনি জবানবন্দি দেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বিয়ের আশ্বাসে চরে ঘুরতে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগে এক নারী মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮