ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে?

পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:৪৯:০০ অপরাহ্ন
পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯

পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী সালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাথরাজ মন্নাপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালকি পরিবহনের বাসটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। ভোরে মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৯ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে শিশুসহ ৯ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে ফারুক হোসেন (২২), মনোয়ারা খাতুন (৪০), রাসেল রানা (২৮), সোহরাব (১৯), সৌরভ (১০), ইয়াবুক (৩৫), আলীভ হোসেন (৯), আব্দুল হামিদ (৬৫), আলম (৪৫), ইলিয়াস (২৭), সৌকত (৫২), আব্দুর রউফ (৫০), আরিয়ান (২০), সাদেক আলী (৩০), আশরাফুল (৩০), কাদের (৩৫) ও জাহিদুল (৩৪) রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হলেও এখন পর্যন্ত ১৭ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮