ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শেফালীর মৃত্যুর প্রাথমিক তদন্তে নতুন তথ্য দিল পুলিশ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:২৫:০৭ অপরাহ্ন
শেফালীর মৃত্যুর প্রাথমিক তদন্তে নতুন তথ্য দিল পুলিশ ছবি: সংগৃহীত
দুইদিনের মধ্যেই পাওয়া যাবে সদ্য প্রয়াত ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালী জারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট। এর আগেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নতুন তথ্য দিল পুলিশ। জানাল, অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত সমস্যা। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, মৃত্যুর সময় শেফালীর রক্তচাপ বেশ নিচে নেমে যায়, যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মৃত্যুর দিন, অর্থাৎ শুক্রবার, শেফালীর বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন হয়েছিল। সে উপলক্ষে সকাল থেকে উপোস ছিলেন অভিনেত্রী। 

এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাঁধুনি। পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। উপস্থিত ছিলেন পরশ ছাবড়া-সহ আরও অনেক পরিচিত মুখ। ফলে, বিশ্রামের খুব একটা সুযোগ মেলেনি শেফালীর।

রাত প্রায় সাড়ে দশটা নাগাদ শেফালী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তখন পরিবারের সদস্যরাও উপস্থির। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে, তবে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার; চিকিৎসকেরা শেফালীকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ঘটনার তদন্তে শেফালীর বাড়িতে পৌঁছান ফরেনসিক বিশেষজ্ঞ ও স্থানীয় থানার পুলিশ। তারা শেফালীরর স্বামী, মা-বাবা ও অন্যান্য আত্মীয়-পরিজনসহ মোট ১০ জনের জবানবন্দি নেন। 

তদন্তে উঠে আসে, বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন ব্যবহার করছিলেন শেফালী। এসব চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও তার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রাখতে পারে। আর সেটাই এখন মনে করছে প্রশাসন। তবে, চূড়ান্ত তথ্য পেতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী