ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১১:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১১:০৭:২০ অপরাহ্ন
রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ
বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেছেন, `চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন হবে। তবে গবেষণা বলছে জ্বালানির চাহিদা পূরণ করতে গিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। কাজেই আগামীর দিনগুলোতে এনার্জি ও এনভায়রনমেন্টকে সমন্বয় করে উদ্ভাবনমুখী গবেষণা করতে হবে। এজন্য বিকল্প জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে। একই সাথে এর সহজলভ্যতা ও ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় আমাদেরকে অবশ্যই গ্রীন এনার্জি উৎপাদন বৃদ্ধি করতে হবে।'

বৃহস্পতিবার (২০ আগস্ট) রুয়েটে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন এনার্জি এ্যন্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এনার্জি এ্যন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ ইউ এইচ জোয়ারদার। রুয়েটের সিএসই সেমিনার রুমে দিনব্যাপী এই সিম্পোজিয়ামের আয়োজন করে ইনস্টিটিউট অব এনার্জি এ্যন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ ও রুয়েট প্রশাসন।

অনুষ্ঠানে পৃথক তিনটি কি-নোট সেশনে স্পিকার হিসেবে প্রেজেন্টেশন তুলে ধরেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এ্যন্ড মিনারেলস-এর সহযোগী অধ্যাপক নায়েফ কাশেক (Dr. Naef A.A. Qasem), চীনের শেনজেনে অবস্থিত হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. মো. মাহবুব আলম (Dr. Md. Mahbub Alam) এবং যুক্তরাজ্যে অবস্থিত কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের রিডার ইন ফ্লুইডস অ্যান্ড এ্যকোস্টিকস ড. এলদাদ আভিটাল (Dr. Eldad Avital)। এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় রেগুলার এনার্জি ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে কী পরিমাণ কার্বন নি:সৃত হচ্ছে এবং সামনে আমাদের বিকল্প জ্বালানির উৎসগুলো কী। সেই সাথে বিকল্প জ্বালানির ব্যবহার নিশ্চিত করা গেলে বিশ্ব কীভাবে উপকৃত হবে।

দিনব্যাপী আয়োজিত সিম্পোজিয়ামে ৮টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। যেখানে গবেষকবৃন্দ তাদের শতাধিক গবেষণাপত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবেন। সিম্পোজিয়ামে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অশংগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮