ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শুরু  বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত?  প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন, অধিনায়ক নেহাল ​সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি: রাণীশংকৈলে বিএনপির আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত? 

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:৩৫:৫৭ অপরাহ্ন
বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত?  বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত? 
টানা তৃতীয় সপ্তাহের মতো উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার দামে। এর ফলে, বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। ডলারের দূর্বল হয়ে পড়া এবং মার্কিন ট্রেজারির বন্ড বাইব্যাকের সিদ্ধান্তের ফলে সোনার বাজারে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।  

শুক্রবার (২১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, এদিন বেলা ১টা ৫২ মিনিটে মার্কিন স্পট মার্কেটে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে উঠেছে প্রতি আউন্স সোনার দাম। গত ২৯ মে’র পর সোনার সর্বোচ্চ দাম এটি। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে।

আর চলতি সপ্তাহে এখন পর্যন্ত ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে মূল্যবান হলুদ ধাতুটির দাম। 

গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান রয়টার্সকে বলেন, আমরা ডলারকে দুর্বল হতে দেখছি। এর ফলে শুধুমাত্র সোনা নয়, বরং সব ধরনের মূল্যবান ধাতুরই দাম বাড়ছে। সেইসঙ্গে বন্ডের আয়েও বড় ধরনের পরিবর্তন এসেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম এখন ৬৯ দশমিক ৩১ ডলার। এছাড়া, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে উন্নীত হয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার গহনার দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮