ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শুরু  বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত?  প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন, অধিনায়ক নেহাল ​সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি: রাণীশংকৈলে বিএনপির আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:৫৫:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে উদ্ধারকৃত আলামতগুলো পরে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়। এ সময় উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি নির্জন আমবাগানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা আলামতের বিবরণ দিয়ে র‍্যাব জানায়, সেখানে একটি দেশীয় শুটারগান, একটি তাজা গুলি, দুটি হাসুয়া এবং ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডার পাওয়া গেছে। এসব বিস্ফোরক ও অস্ত্র নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী চক্রের জড়িত সদস্যদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও তল্লাশি জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮