ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট বউ নিয়ে দুই ভাইয়ের থানার সামনে হাতাহাতি বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাসিকের বিদায় সংবর্ধনা ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে পাচার করা অর্থ ফেরত আনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১১:৩৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১১:৩৮:৪০ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ
রাজশাহীর চারঘাট ও বাঘা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ট্যাবলেট, কফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে চারঘাট বিকল্প বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অসাধু চক্র রাস্তার পাশে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি দল।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা একটি বস্তা রাস্তার পাশের জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় জেডি মদ এবং ১০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এরপর একই রাতে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মীরগঞ্জ বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার হরিরামপুর আমবাগান এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে, এমন তথ্য পেয়ে বিজিবি সদস্যরা আমবাগানে অবস্থান নিয়ে ফাঁদ পাতে।

দীর্ঘ সময় পর টহল দলের কাছাকাছি লোকজনের আনাগোনা টের পাওয়া যায়। বিজিবি সদস্যরা সুকৌশলে এগিয়ে গেলে মাদক কারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে আমবাগানের মধ্যে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়।

ব্যাগটি খুলে ২৪ বোতল ভারতীয় Eskuf Syrup, ১০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যগুলো যথাক্রমে চারঘাট ও বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, এসব মাদক কারবারির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট