ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট বউ নিয়ে দুই ভাইয়ের থানার সামনে হাতাহাতি বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাসিকের বিদায় সংবর্ধনা ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে পাচার করা অর্থ ফেরত আনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের সেচ ও পানি ব্যবস্থাপনা পরিদর্শন করেন বিএমডিএ এর চেয়ারম্যান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই পুন্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত পাঁচবিবীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের  পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন
নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হওয়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও সরকারি পুনর্বাসনের আশ্বাস প্রদান করা হয়েছে।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড় পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটির আনুমানিক ১ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
​অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি সরেজমিনে ক্ষতির ভয়াবহতা প্রত্যক্ষ করেন এবং শোকার্ত পরিবারটির খোঁজখবর নিয়ে তাদের সান্ত্বনা দেন।
 
​পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাবুল মোল্লার হাতে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের এই ধাক্কা সামলে উঠতে ও পরিবারটিকে পুনর্বাসনে প্রয়োজনীয় সকল প্রকার সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট