ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় আত্রাইয়ের বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:১৮:১৭ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় আত্রাইয়ের বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় আত্রাইয়ের বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মাছিম উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়।
 
বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা ও সমাজের একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালাম। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
 
সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান বুলু বলেন, মাছিম উদ্দিন ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সহযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ। মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও মানুষের প্রতি আন্তরিক। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রিয় সহযোদ্ধা ও আপনজনকে হারালাম, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।
 
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবাইদুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান বুলু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা, গ্রামবাসী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
মরহুম মাছিম উদ্দিনের মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২