নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পাখি নামে ওই শ্রমিক সর্দার আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন অভিযুক্ত আসাদুজ্জামান টুটুল।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাখি তার সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে বদলগাছী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাদের মোটরসাইকেলে ওঠেন।
পরে মধ্যপুখুরিয়া এলাকায় মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে পাখির সঙ্গে টুটুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
পরে স্থানীয়রা আহত পাখিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে টুটুল পালিয়ে যাওয়ার সময় কেশাইল বাজার এলাকায় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, অভিযুক্ত আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিস আনিসা আক্তার :